Home » সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন শেরপুর ডিবির সাবেক ওসি রেজাউল ইসলাম

সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন শেরপুর ডিবির সাবেক ওসি রেজাউল ইসলাম

 

রানা, শ্রীবরদী:

সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির সাবেক ওসি মো রেজাউল ইসলাম খান।
৫ ই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ ১ শাখার
উপসচিব মো তৌছিব আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র)
মো রেজাউল ইসলাম খানকে পদোন্নতি দিয়ে
বিসিএস (পুলিশ) ক্যাডার সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে তাকে পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়।
একই আদেশে ৬৭ জন পুলিশ পরিদর্শক
(নিরস্ত্র) পদে কর্মরত কর্মকর্তাদের
বিসিএস (পুলিশ)ক্যাডার সহকারী পুলিশ সুপার প্রদান পূর্বক তাদের চাকুরী পুলিশ অধিদপ্তরে ন্যাস্ত করা হয়েছে।
ময়মনসিংহ জেলার সীমান্তঘেষা হালুয়াঘাট উপজেলার সন্তান মো রেজাউল ইসলাম খান
ওসি হিসেবে নেত্রকোনা জেলার দুর্গাপুর,
কলমাকান্দা, জামালপুর জেলার সদর থানা, সরিষাবাড়ি ও মেলান্দহ থানায় দীর্ঘ সময়
সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে শেরপুর জেলার গোয়েন্দা পুলিশ
ডিবির ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি জামালপুর জেলা পুলিশে কর্মরত রয়েছেন।
দীর্ঘ চাকুরী জীবনে তিনি একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার,
মাদক, জুয়া ও অপরাধ নির্মূলে অবদান রাখেন।
কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, বাল্য বিয়ে নিরোধ ও মাদক নির্মূলে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি বিশেষ অবদান রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *