Home » উজিরপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উজিরপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,। ১৪ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,উজিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সামনে শেষ করে হলরুমে, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুলের সভাপতিত্বে, ও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারন সম্পাদক শিরীন আক্তারের সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, বড়াকোঠা ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাসিমা বেগম,সাতলা ইউনিয়ন মহিলা দলের সদস্য অজুফা বেগম । ৯ টি ইউনিয়নের মহিলা দলের শত শত নেত্রী ও কর্মীবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন। অতিথীবৃন্দ আসন্ন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি গনমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar