Home » উজিরপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ১৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ টায়, উজিরপুর মডেল থানার আয়োজনে,উজিরপুর মডেল থানার মাঠ প্রাঙ্গণে অফিসার ইনচার্জ আব্দুস সালামের সভাপতিত্বে ও এস আই জ্যোতির্ময় হালদারের সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ শাহে আলম, উজিরপুর বি এন খান ডিগ্রী কলেজের সাবেক প্রফেসর অশোক রায় চৌধুরী, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট উজিরপুর উপজেলা শাখার সভাপতি বিনয় চন্দ্র দাস, সাধারন সম্পাদক বরুন দাস,উজিরপুর উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি মোঃ মুহাইমিনুল ওয়াহেদসহ উজিরপুর উপজেলার সকল পুজা মন্ডপের সভাপতি, সাধারন সম্পাদক বৃন্দ,বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, অনুষ্টানের সভাপতি আব্দুস সালাম সহ অতিথী বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা এবং সরকারি নির্দেশ ও নির্দেশনা মুলক আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar