Home » উপজেলা প্রশাসনের উদ্যোগে তারাকান্দা বাজার ও বাসস্ট্যান্ড যানজট মুক্ত, জনমনে স্বস্তি

উপজেলা প্রশাসনের উদ্যোগে তারাকান্দা বাজার ও বাসস্ট্যান্ড যানজট মুক্ত, জনমনে স্বস্তি

ময়মনসিংহ প্রতিনিধি: 

তারাকান্দা বাজারের দীর্ঘ দিনের যানজট নিরসনে উপজেলা প্রশাসন, তারাকান্দার সিদ্ধান্ত মোতাবেক অটো এবং সিএনজির জন্য নির্ধারিত তিনটি স্টেশন (থানার সামনে, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ও তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়) এবং বাস এর জন্য নির্ধারিত স্টপেজ যাত্রী ছাওনিতে সকল যান যাত্রী তোলা এবং নামানোর সিদ্ধান্ত বাস্তবায়নের কারণে উল্লেখযোগ্যভাবে কমে গেছে তারাকান্দা বাজারের যানজট৷

বাস, সিএনজি এবং অটোরিকশার জন্য যে সকল রাস্তায় পা ফেলানোর যায়গা ছিলো না সেসকল রাস্তায় এখন নির্বিঘ্নে যান চলাচল করছে৷ উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় যানজট বিষয়ে যৌথ বাহিনী নিয়ে শক্ত অবস্থান এবং নিয়মিত তদারকিতে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) জনাব এস, এম, নাজমুস ছালেহীন৷ উপজেলা প্রশাসনের এই উদ্যোগে জনমনে স্বস্তি ফিরে এসেছে৷ দীর্ঘ দিনের যানজট থেকে মুক্তি পেয়ে ব্যবসায়ী জনাব রফিকুল বলেন, আমরা পায়ে হাটতে পারতাম না এখন রাস্তা ফকফকা, কোনো জ্যাম নাই৷

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জনাব নাজমুস ছালেহীন বলেন জনগণের কল্যাণে উপজেলা প্রশাসন সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে৷ তারাকান্দা বাজারের যানজটটির একটা টেকসই সমাধানের লক্ষ্যে দফায় দফায় স্টেকহোল্ডার দের সাথে সভা এবং মতামতের ভিত্তিতে নির্দিষ্ট স্ট্যান্ডে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ নির্ধারিত স্টান্ড ব্যতিত অন্য যেকোনো যায়গায় যান থামালে করা হচ্ছে জরিমানা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযান অব্যাহত থাকবে৷ পাশাপাশি তিনি সকল তারাকান্দাবাসীকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার আহবান জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar