Home » কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরিক্ষার ফলাফল প্রকাশ

কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরিক্ষার ফলাফল প্রকাশ

 

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরিক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ করা হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ও নির্বাচনী পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মোখতারুজ্জামান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

সহকারী শিক্ষক রহুল আমীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আজাহার উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: লাল মিয়া, মেজবাহুল ইসলাম শিবলু, শফিকুল ইসলাম, শাহজামাল, ইউনিয়ন যুবদলের আহবায়ক মশিউর রহমান বাবু, ইউপি সদস্য মফিজল হক সহ আরো অনেকে।

এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *