
শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় মজিবর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয় ।জব্দকৃত চায়না দুয়ারী জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
১২আগস্ট বুধবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার তানভীর হায়দার সাথে ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সার্বিক সহযোগিতায় ছিলেন জামালপুর ৱ্যাব- ১৪ এর একটি চৌকস দল ।
