Home » চকরিয়ায় হান্নান শাহ-এর স্মরণসভা অনুষ্ঠিত 

চকরিয়ায় হান্নান শাহ-এর স্মরণসভা অনুষ্ঠিত 

চট্টগ্রাম প্রতিনিধি:

চকরিয়া প্রেসক্লাবের সম্মানীত সদস্য মরহুম এস.এম হান্নান শাহ-এর স্মরণে প্রেসক্লাব আয়োজিত দোয়া মাহফিল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন প্রেসক্লাবের তিনবারের নির্বাচিত সভাপতি আবদুল মজিদ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট মামুনুর রশিদ মামুন।

শোক সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মোহাম্মদ জাহেদ, সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ বাবুল, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, যুগ্ম সম্পাদক এইচ এম রুহুল কাদের, সহসাধারণ সম্পাদক নুরুল আমিন টিপু, দপ্তর সম্পাদক ইউছুফ বিন হোছাইন, প্রচার সম্পাদক রাজু দাস, পাঠাগার সম্পাদক আবদুল করিম বিটু, সাংস্কৃতিক সম্পাদক কামাল উদ্দিন, সমাজ কল্যাণ রিয়াদ উদ্দিন, ক্রীড়া সম্পাদক জুলফিকার আলি ভুট্টো, আপ্যায়ন সম্পাদক কফিল উদ্দিন, তথ্য প্রযুক্তি সম্পাদক নুরুল ইসলাম সুমন, সহ প্রচার সম্পাদক শফিউল করিম সবুজ, সদস্য তৌহিদুল ইসলাম, সদস্য আরফাত সানি, তানবিরুল ইসলাম এবং মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য জাফর ইকবালসহ অন্যান্য সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।
আলোচনা সভায় বক্তারা মরহুম হান্নান শাহ-এর জীবদ্দশার বিভিন্ন গুণাবলী তুলে ধরে বলেন, তিনি ছিলেন বহু প্রতিবার অধিকারহীন ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তার সততা, সাহস এবং মানবকল্যাণমুখী সাংবাদিকতা চকরিয়ার সংবাদমাধ্যমে একটি আলাদা ছাপ রেখেছে।
বক্তারা বলেন, হান্নান শাহ-এর অনন্য অবদান আজও সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের হৃদয়ে জীবন্ত রয়েছে। তারা মহান আল্লাহর কাছে মরহুমের জন্য বেহেশতের উচ্চ সম্মান কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar