Home » চর খরিচা বাজারে ধানের শীষের নির্বাচনী প্রচার কেন্দ্র উদ্বোধন

চর খরিচা বাজারে ধানের শীষের নির্বাচনী প্রচার কেন্দ্র উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদরের ৫নং সিরতা ইউনিয়নের চর খরিচা বাজারে বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির আহ্বায়ক হেলাল আহম্মেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য সচিব বুলবুল আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক উপজেলার ভাইস-চেয়ারম্যান আশরাফুল আলম আশরাফ, বিএনপি নেতা আল মামুন। আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা ও সিরতা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোতোয়ালী থানা বিএনপির আহ্বায়ক হেলাল আহম্মেদ বলেন, ধানের শীষ এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি মাঠে রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

থানা বিএনপির সদস্য সচিব বুলবুল আহম্মেদ তার বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে নিতে চায়। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালানোর আহ্বান জানান এবং নির্বাচনী প্রচার কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar