
হৃদয় এস এম শাহ্ আলম, মাধবপুর প্রতিনিধি:
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে এই প্রথমবারের মতো ইংলিশ ও বাংলা ভাষায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “সান স্টার ইংলিশ স্কুল”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শিক্ষাবীদ ও প্রতিষ্ঠাতা উদ্যোক্তা টিএ হামজা স্যার ও মাইনুল ইসলাম জুয়েল এর উদ্যোগে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব রফিজ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাধবপুর টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক হৃদয় এস এম শাহ্ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনতলা শাহজালাল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল হক, অবসরপ্রাপ্ত ওসি নুরুল ইসলাম, মাধবপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান, চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, মাধবপুর উপজেলা কিন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি মুফতি শফিকুল ইসলাম ডালিম,সিনিয়র সহসভাপতি আব্দুল বাছির এবং জামায়াতে ইসলামী চৌমুহনী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আল মাসুদ লোকমান,ইউরো ফার্মার সিনিয়র মেডিকেল অফিসার উসমান আহমেদ অভি,ব্যবসায়ী সেলিম,অবসরপ্রাপ্ত সেনা সদস্য জুলহাস,সেনা সদস্য রাজু সহ ডা: রহিমা খাতুন সহ অনেকেই।
