Home » ঝিনাইগাতীতে যুবদলের লিফলেট বিতরণ

ঝিনাইগাতীতে যুবদলের লিফলেট বিতরণ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪নভেম্বর) বিকেলে মালিঝিকান্দা ইউনিয়ন যুবদলের আহবায়ক আঃ হান্নানের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য মো. আফিল উদ্দিন, মো. ফারুকুল ইসলাম ফারুক, হাফিজুর রহমান কমল, যুবদলের নেতা খলিলুর রহমান, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব জনি সরকার, তিনানী কলেজ ছাত্রদলের সভাপতি রিয়াদ হাসানসহ অসংখ্য নেতা-কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar