Home » টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক প্রেস কনফারেন্স ময়মনসিংহে অনুষ্ঠিত

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক প্রেস কনফারেন্স ময়মনসিংহে অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: 

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ বিষয়ক প্রেস কনফারেন্স ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ময়মনসিংহ প্রেস ক্লাবের কনফারেন্স রুমে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” শীর্ষক এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম।

প্রেস কনফারেন্সে টাইফয়েড রোগের বিস্তার রোধে আসন্ন টিকাদান কর্মসূচির গুরুত্ব ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে আমরা আমাদের শিশুদের সুরক্ষিত রাখতে পারি।

উল্লেখ্য, এই ক্যাম্পেইনের আওতায় জেলার নির্দিষ্ট বয়সসীমার সকল শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar