Home » টিফিনের টাকা জমিয়ে অসহায়দের ঈদ উপহার দিলো ক্ষুদে শিক্ষার্থীরা

টিফিনের টাকা জমিয়ে অসহায়দের ঈদ উপহার দিলো ক্ষুদে শিক্ষার্থীরা

 

শেরপুর প্রতিনিধিঃ-

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শেরপুরের নকলা উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফরহাদ ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। নিজেদের টিফিনের টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করে তারা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।

সোমবার (১৬ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই, নুডুলস, চিনি, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান।

জানা যায়, পবিত্র রমজান মাসকে সামনে রেখে শিক্ষার্থীরা আগে থেকেই নিজেদের টিফিনের টাকা থেকে সামান্য করে সঞ্চয় করতে শুরু করে। পরে সেই সঞ্চিত অর্থ দিয়ে কয়েকটি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয় তারা।

শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হাসান মিয়া বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা ও সহমর্মিতার চর্চা গড়ে ওঠা সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত।

বিদ্যালয়ের পরিচালকগণ জানায়, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতে এই শিক্ষার্থীরা মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *