Home » ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ

ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার মেধাবী শিক্ষার্থী তাসনিম তাপস্বী, দেশের স্বনামধন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে শেরপুর জেলা পরিষদ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, তাপস্বীর হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

তাপস্বী শেরপুর সদর উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত এনজিও কর্মী মো. মোশরাফুল ইসলামের একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা। করোনা মহামারির সময় তার পিতার চাকরি চলে গেলেও তিনি হাল ছাড়েননি। পরিবারের সীমিত সামর্থ্যের মধ্যেও কঠোর পরিশ্রম ও দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ অর্জন করেছেন।

অনুষ্ঠানে প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ বলেন, তাপস্বীর মতো মেধাবী শিক্ষার্থীর পাশে থাকতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। শেরপুরের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য জেলা পরিষদ সবসময় সহযোগিতা করবে।

তিনি আরো বলেন, ভবিষ্যতেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, “আমরা আশা করি, তাপস্বী ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে এবং তার পরিবার ও জেলার সুনাম বৃদ্ধি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *