Home » ডি এ তায়েব ফ্যান ক্লাব রাজশাহী জেলার সভাপতি মরহুম বেলাল উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ডি এ তায়েব ফ্যান ক্লাব রাজশাহী জেলার সভাপতি মরহুম বেলাল উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

 

শেরপুর প্রতিনিধি:
সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাব রাজশাহী জেলার সভাপতি মরহুম বেলাল উদ্দিন এর আত্মার মাগফিরাত কামনা ও শেরপুর জেলা শাখার সভাপতি জাকির হোসেন মিন্টু অসুস্থ থাকায় তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার রাত ৯ টায় সদর উপজেলার গাজীরখামার বাজারে সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাব শেরপুর জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাব শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সামিউল আলম টুটুন, সাধারণ সম্পাদক মো: রমজান আলী, সিনিয়র উপদেষ্টা শহিদুল মাস্টার, কাজল, উপদেষ্টা শাহজাহান আলী, সহ সভাপতি বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: শাহা আলম, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, যুগ্ম- সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ সহ আরো অনেকে।

এসময় সুপার হিরো ডি এ তায়ের ফ্যান ক্লাব রাজশাহী জেলার সভাপতি মরহুম বেলাল উদ্দিন এর আত্মার মাগফিরাত কামনা ও শেরপুর জেলার সভাপতি জাকির হোসেন মিন্টুর সুস্থতার কামনায়
দোয়া করা হয়।

এছাড়াও সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাবের চেয়ারম্যান ডি এ তায়েব, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন কিরণ এবং হৃদয় হাসান, ঐশী আক্তার সহ সকলের জন্য দোয়া করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar