
ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারাকান্দা উপজেলার ২নং বানিহালা ইউনিয়নের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের লাউটিয়া উচ্চ বিদ্যালয় ও বানিহালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করেন মো. রফিকুল ইসলাম রফিক, যিনি ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ করা হয় এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
মো. রফিকুল ইসলাম রফিক বলেন, গাছ আমাদের জীবনের জন্য অপরিহার্য। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি করে গাছ লাগানো প্রয়োজন। বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এ ধরনের কার্যক্রমে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পরিবেশবান্ধব এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
