Home » নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের ৫-জিরো প্লাস বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের ৫-জিরো প্লাস বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

 

ময়মনসিংহ প্রতিনিধি:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে নান্দাইল এরিয়া প্রোগ্রামের আওতায় ৫-জিরো প্লাস (5-Zero Plus) বিষয়ক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিনা সাত্তার পুষ্পিতা।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ, সামাজিক সংগঠন এবং যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ৫-জিরো প্লাস কর্মসূচির আওতায় শিশুদের অধিকার, নারীর নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

গোলটেবিল বৈঠকে ইউএনও শারমিনা সাত্তার পুষ্পিতা বলেন, “সমাজের টেকসই উন্নয়নের জন্য শিশু এবং নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।”

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ৫-জিরো প্লাস কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশু অধিকার সংরক্ষণ ও সুরক্ষিত সমাজ গঠন নিশ্চিত করা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও তথ্যবহুল বুকলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar