Home » নেত্রকোণা জেলা পু‌লিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

নেত্রকোণা জেলা পু‌লিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

 

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলা পু‌লিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‌জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে পু‌লিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

উক্ত খেলায় ৪টি গ্রুপে পুলিশ সদস্যদের ১৬টি টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে উক্ত টুর্নামেন্ট।

পুলিশ সুপার তরিকুল ইসলাম খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে বলেন, খেলাধুলা ও শরীরচর্চার যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তা হলো শরীর গঠনের মধ্য দিয়ে মন-মানসিকতাকে সুস্থ ও সুন্দর রেখে ভাতৃত্ববোধ ও ঐক্য সংঘটিত করা। সহমর্মিতা, ধৈর্য ও কর্মস্পৃহা বৃদ্ধি করা। আর এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমাদের সেই লক্ষ্য অনেকাংশেই সফল হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল,স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার দূর্গাপুর সার্কেল, আল ইমরানুল আলম, সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাইয়াজ সার্জিল এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *