Home » “নারীনেত্র কারুপণ্য” পরিদর্শনে জেলা প্রশাসক

“নারীনেত্র কারুপণ্য” পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোণা জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের অনন্তপুর গ্রামে গড়ে উঠেছে স্থানীয় নারী উদ্যোক্তা কামরুন্নাহার লিপির অনুপ্রেরণাদায়ী প্রতিষ্ঠান “নারীনেত্র কারুপণ্য”।

পিছিয়ে পড়া নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে গ্রামীণ ও জাতীয় অর্থনীতিতে সক্রিয় অবদান রাখার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।

তাঁর প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন তৈরি পোশাক, শিশু ও বড়দের বৈচিত্র্যময় পোশাক, ছেলেদের প্যান্ট, টি-শার্ট এবং পরিবেশবান্ধব চট ও টিস্যু কাপড়ের বিভিন্ন ব্যাগ তৈরি করা হয়।

অদম্য এই নারী উদ্যোক্তা এ পর্যন্ত প্রায় ৫,০০০ (পাঁচ হাজার) নারীকে বুটিক ও দর্জির কাজ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলেছেন।

সম্প্রতি সংগ্রামী এই নারী উদ্যোক্তার সাফল্য ও স্বপ্নের গল্প শুনতে সরেজমিনে ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক অদম্য এই উদ্যোক্তার অগ্রযাত্রাকে সাধুবাদ জানান এবং সরকারের পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে সম্ভাব্য সকল সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *