Home » বাজিতখিলায় বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান পদপ্রার্থী আমির হামজার মতবিনিময়

বাজিতখিলায় বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান পদপ্রার্থী আমির হামজার মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক,

আসন্ন ৩ নম্বর বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান পদপ্রার্থী ক্বারী মো. আমির হামজা।

​মতবিনিময়কালে প্রার্থী ক্বারী মো. আমির হামজা স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

​উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিস ভাটারা থানার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. গোলাম মোস্তফা সহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *