
শেরপুর প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শেরপুরে মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী নয়ানীপাড়া মোল্লা বাড়িতে দুই শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
জেলা বিএনপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান লেবু মোল্লা এবং তার ভাই আলহাজ্ব রিপন মোল্লার নিজস্ব অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ছোরহাব হোসেন মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতি বছরের ন্যায় এবছরও এলাকার অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

