Home » বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরিক্ষার ফলাফল প্রকাশ

বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরিক্ষার ফলাফল প্রকাশ

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে এস এস সি নির্বাচনী পরিক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ করা হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে নির্বাচনী পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা
এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আজাহার উদ্দিন, এশিয়ান টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: লাল মিয়া, মেজবাহুল ইসলাম শিবলু, শফিকুল ইসলাম, শাহজামাল, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম, ছাত্রনেতা আজিজুর রহমান সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar