
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজারে অবস্থিত ‘রোকন সুপার শপ’-এর উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইনের রাফেল ড্র সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টায় উৎসবমুখর পরিবেশে সুপার শপে এই ড্র অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজান মাস উপলক্ষে ক্রেতাদের জন্য এই বিশেষ সুযোগ ঘোষণা করেছিল রোকন সুপার শপ।
রমজান মাসে রোকন সুপার শপ থেকে নূন্যতম ৩০০ টাকার পণ্য ক্রয় করে কুপন সংগ্রহ করেছিলেন শত শত ক্রেতারা। স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ক্রেতাদের উপস্থিতিতে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়।
রাফেল ড্র-তে প্রথম পুরস্কার হিসেবে একটি আকর্ষনীয় রাইচ কুকার জিতে নিয়েছেন সুলতানপুরের মো. মাহিম (মোবাইল নাম্বারের শেষ সংখ্যা ৪৭৫)। দ্বিতীয় পুরস্কার মোবাইল ফোন জিতেছেন মো. এশাদ আলী (মোবাইল নাম্বারের শেষ সংখ্যা ৯৮৪) এবং তৃতীয় পুরস্কার টিফিন বক্স জিতেছেন মধ্যকুমরীর মো. ওয়াদুদ।
এছাড়াও অন্যান্য বিজয়ীরা পেলেন:
৪র্থ পুরস্কার (মগ): মো. বাবুল মিয়া, মির্জাপুর।
৫ম পুরস্কার (মগ): মোছা. জুসনা, চৈতাজানী।
৬ষ্ঠ পুরস্কার (মগ): মো. মিরাজ।
৭ম পুরস্কার (মামপট): সবুজা বেগম, কৃষ্ণপুর।
৮ম, ৯ম ও ১০ম পুরস্কার (জগ): যথাক্রমে আব্দুর রশিদ (বাজিতখিলা), শাহানা (সুলতানপুর) ও রত্না।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে এবং ব্যবসার প্রসারে ভূমিকা রাখে। ড্র শেষে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করে কর্তৃপক্ষ।

