
শেরপুর প্রতিনিধি:
মালিঝিকান্দা ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামে ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়।
৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর -৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল।
৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মালিঝিকান্দা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আল মামুন এলএলবি, মালিঝিকান্দা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটাররা।

