
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল-এর উদ্যোগে নগরীর শাহজাহান পার্টি সেন্টার এ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন সংসদ সদস্য।
এ সময় সংসদ সদস্য সালমান ওমর রুবেল সাংবাদিকদের উদ্দেশে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া ও ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

