Home » ময়মনসিংহে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

ময়মনসিংহে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপী। পরিদর্শনকালে তিনি ভোটারদের সাথে কথা বলে ভোটকেন্দ্র সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন।

এসময় ইউএনও ভোটকেন্দ্রে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, ভোটারদের ভোগান্তি লাঘব এবং সার্বিক পরিবেশ স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভোটকেন্দ্রগুলোতে যে কোনো সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সক্রিয় থাকতে হবে।

পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক, পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, আইসিটি কর্মকর্তা হাবিবউল্লাহসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar