Home » ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

 

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। (১৫ সেপ্টেম্বর ) সোমবার সকাল ৯টায় পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) আগস্ট/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর আগস্ট মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাগণ হচ্ছেনঃ শ্রেষ্ঠ সার্কেল অফিসার: সাগর সরকার, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোঃ আল মামুন সরকার, অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা, শ্রেষ্ঠ এসআই: মোঃ মোশারফ হোসেন, ভালুকা মডেল থানা, শ্রেষ্ঠ এএসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার: মোঃ রেজাউল করিম, নান্দাইল মডেল থানা, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার: শেখ গোলাম মোস্তফা রুবেল, এসআই, ত্রিশাল থানা, শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার: মোঃ তোয়াবুল ইসলাম খান, জেলা গোয়েন্দা শাখা। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: মোঃ নুরুজ্জামান, টিএসআই, সদর ট্রাফিক জোন।

সভায় বিগত মাসের গৃহীত কল্যাণমূলক সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হয় এবং চলতি মাসে জমাকৃত আবেদনের ভিত্তিতে সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধানে নতুন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar