
ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল শুক্রবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শানকিপাড়া বাজার ও তৎসংলগ্ন এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভোট প্রার্থনা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাহবুবুল হাসান শামিম, বায়তুল মাল সেক্রেটারি গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, নতুন বাজার সাংগঠনিক থানার আমীর ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ মুস্তাকিম এবং ক্যান্টনমেন্ট সাংগঠনিক থানার আমীর জনাব আব্দুল খালেক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
জামায়াতে ইসলামী এর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনসাধারণের আগ্রহ ও সহযোগিতার মাধ্যমে আগামীতে এই আসনে জামায়াতের অবস্থান আরও সুদৃঢ় হবে।
