Home » রমজান মাসে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

রমজান মাসে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

অনলাইন ডেস্ক:

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে স্কুল গুলোতে ছুটি শুরু হচ্ছে।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করেছে। সেখানেই এই ছুটির বিষয়টি উল্লেখ রয়েছে। পরে মন্ত্রণালয় দু’টি এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে।

এদিকে, পবিত্র রমজান উপলক্ষে বুধবার থেকে সরকারি-বেসরকারি কলেজ গুলোতে ছুটি শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত তালিকায় দেখা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর-গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে (২৬ মার্চ) একদিনের ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসেবে ২৯ মার্চ, রবিবার থেকে খুলবে কলেজগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *