Home » শরিফপুরে কনকের সমর্থনে ৮নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক

শরিফপুরে কনকের সমর্থনে ৮নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক

শাহ আলী বাচ্চু ।। জামালপুর থেকে।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাদেচান্দি গ্ৰামের তালেব আলীর বাড়িতে যুবদলের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাদেচান্দি ও খলিশাকুড়ি গ্ৰামের পুরুষ মহিলাদের উপস্থিতিতে উঠান বৈঠকে ছলিম উদ্দিন মুন্সীর সভাপতিত্বে এবং যুবদলের সাধারণ সম্পাদক নূর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান কনক, এছাড়াও বক্তব্য রাখেন, শরিফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল,সাংবাদিক শাহ আলী বাচ্চু, শরিফপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম মিয়া ,
ইউনিয়ন যুবদলের সিনিয়র এমদাদ হোসেন, সহ-সভাপতি হুমায়ুন আহমেদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রতন, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড যুবদল সভাপতি ইয়ানুছ আলী, ৮নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা তালেব আলী মন্ডল , ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আক্রাম হোসেন, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মিলন মেম্বার ,৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল রহমান শফি ,ইউনিয়ন সে্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রুকন ,শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ফকির, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শওকত আলী ।সাবেক ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি শওকত জাহান তরুন প্রমুখ।উক্ত উঠান বৈঠকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান কনকের প্রতি সমর্থন ও প্রত্যাশার কথা তুলে ধরেন উপস্থিত ৮নং ওয়ার্ড প্রতিনিধিরা।
দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা এবং ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী মেহেদী হাসান কনককে তাঁরা একজন সৎ, শিক্ষিত, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে দেখতে চান।
বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেহেদী হাসান কনক বিভিন্নভাবে শরিফপুর ইউনিয়নের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। তাঁরা বিশেষভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল অবহেলিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

তাঁদের প্রত্যাশা, একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল অভিভাবক হিসেবে মেহেদী হাসান কনক আগামী দিনে ২নং শরিফপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করবেন।

মানুষের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশাই হোক আগামীর পথচলার শক্তি।
উল্লেখ্য যে, উঠান বৈঠকে কয়েক হাজার নারী পুরুষের উপস্থিতিতে জনসভায় রূপ নেয়।পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাদেচান্দি জামে মসজিদে পেশ ইমাম ও খতিব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *