
শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।।
“ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ২ নং শরিফপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর ইউনিয়ন পর্যায়ের দলগঠন কর্মসূচি। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও দলগঠন কার্যক্রম সম্পন্ন হয়।
২নং শরিফপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে এবং শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুল মোসলেমীন
মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, আরো শরিফপুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ জুনায়েদ হোসেন, শরিফপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরিদ উদ্দিন খান, বাদেচান্দি কে আই দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোজাফ্ফর হোসেন, প্রবীণ সাংবাদিক শাহ আলী বাচ্চু প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন শরিফপুর ইউনিয়ন বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ জিয়াউল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষকবৃন্দ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন সংক্রান্ত ইউনিয়ন কমিটির ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হয়। ক্রীড়া অনুষ্ঠানে শরিফপুর ইউনিয়নের — ১৭টা শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৪৯জন শিক্ষার্থী অংশগ্ৰড়ণ করেছ । ফুটবল খেলায় প্রতি টিমে ছেলে ১৮ জন এরং মেয়ে ১৮ জন করে অংশ গ্ৰহণ করেছে। ছেলেদের ১০টি এবং মেয়েদের ১০টি খেলার আইটেম রাখা হয়েছে।
আয়োজকরা জানান, এই দলগঠন কর্মসূচির মূল লক্ষ্য হলো ইউনিয়ন পর্যায় থেকে তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের ক্রীড়ার সাথে সম্পৃক্ত করা। এই উদ্যোগ স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় আরও বেশি উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা -শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।
