
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের বাজিতখিলায় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট শুক্রবার বিকালে সদর উপজেলার বাজিতখিলা যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।
সৌদি আরব প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক শাহাদাত হোসেন শান্ত’র সভাপতিত্বে উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (দাঁড়িপাল্লা) প্রতীকের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার আমির মাওলানা হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, বাজিতখিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাদিউল ইসলাম সহ আরো অনেকে।
উক্ত উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে বাজিতখিলা একাদশ বনাম চিথলিয়া একাদশ। ফুটবল খেলা দেখতে ছুটে আসেন নানা বয়সী ফুটবল প্রেমি দর্শকরা। খেলা চলে টানটান উত্তেজনায়। উদ্বোধনী ম্যাচে বাজিতখিলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে চিথলিয়া একাদশ।
