
শেরপুর প্রতিনিধি: ৩নং বাজিতখিলা ইউনিয়নের নেতৃবৃন্দ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য পদে নির্বাচিত হওয়ায় পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮ টায় সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় সদর উপজেলা বিএনপির সদস্য মো : লাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,শেরপুর জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য মেজবাহুল ইসলাম ইসলাম শিবলু, সদর উপজেলা বিএনপির সদস্য ডা:মো: শাহ জামাল ইসলাম, মোঃ ফরিদ মিয়া, মোয়াজ্জেম, মামুন মেম্বার, রফিক মিয়া, আলম খান, শফিকুল ইসলাম শফিক, মশিউর রহমান বাবু, মোঃ সাত্তার।
৩ নং বাজিতখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর হোসেন, ৩ নং বাজিতখিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক, সদস্য এসএম শামছুল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রহুল আমিন, যুগ্ন আহব্বায়ক রতন মিয়া, ইউনিয়ন সমবায় দলের সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক মো: দুলাল মিয়া, ইউনিয়ন মহিলা দলের নেত্রী সাবিহা খান প্রিয়াসহ আরো অনেকে।
এসময় বাজিতখিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক সামিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রাব্বি ইসলাম, ইউনিয়ন মহিলা দলের নেত্রী রাজ বানু, ফরিদা বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
