
শেরপুর প্রতিনিধি :
শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি সোমবার সকাল ১১টায় শহরের উত্তর গৌরীপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত ওই শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, বর্তমান প্যানেলের চেয়ারম্যান মো: সাদেক আলী মাস্টার এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আবুল কাশেম, কার্যনির্বাহী কমিটির সকল সদস্যরা।
২০২৩ সালে সাদেক কাশেম প্যানেল নির্বাচিত হওয়ার পর থেকে ২৬ সাল পর্যন্ত সমিতির প্রবীনদের মাঝে শীতবস্ত বিতরণ কর্মসূচি পালন করে আসছে।
সদস্যরা সবাই শীতবস্ত্র পেয়ে খুবই আনন্দিত।
