Home » বকশীগঞ্জে ঝড়ের তান্ডব, গাছ পড়ে রাস্তা বন্ধ  

বকশীগঞ্জে ঝড়ের তান্ডব, গাছ পড়ে রাস্তা বন্ধ  

 শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার  নঈম মিয়ার বাজারসহ আশপাশ  এলাকায় হঠাৎ ঝড়ের তান্ডব।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে হঠাৎ এক ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালবৈশাখীর মতো ঝড়ের আঘাত  গাছপালা ভেঙে পড়ে দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কে গাছ উপড়ে পড়ায় যানবাহন চলাচল কিছু সময়ের জন্য  বিঘ্নিত হয়।
  এই রিপোর্ট লেখা পর্যন্ত ঝড়ের তাণ্ডবে  বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ করেই চারদিকে অন্ধকারে  আচ্ছন্ন
 হয়ে পড়ে। এরপরই আরম্ভ হয় তীব্র বেগে দমকা বাতাস। মুহূর্তের মধ্যে পুরো  এলাকা ধুলোবালিতে অন্ধকার
হয়ে পড়ে। ঝড়ের তীব্র তান্ডবে   বগারচর ও বকশীগঞ্জ সদর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে
 সড়কের পাশে থাকা বিভিন্ন প্রজাতির বেশ বড় বড় কয়েকটি গাছ মাঝখান থেকে ভেঙে পড়ে এবং কিছু গাছ মাটি উপড়ে যায়।
ঝড়ের সময় নঈম মিয়া বাজার এলাকায় হঠাৎ চোখের পলকেই আকাশ কালো হয়ে তীব্র বেগে বাতাস আরম্ভ হয়। মুহূর্তেই কয়েকটি বড় গাছ ভেঙে রাস্তার উপর  পড়ে। ওই সময় মানুষ ও যানবাহন নিরাপদ আশ্রয়ে থাকায়  বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঝড়ের তান্ডবের  ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত বকশীগঞ্জ থেকে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের  উদ্ধারকারী দল।
ওই টিমে থাকা মোঃ হাসেন আলী জানান, খবর পাওয়া মাত্রই দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। ঝড়ে প্রায় ছয় থেকে সাতটি বড় গাছ ভেঙে রাস্তায় পড়েছে। আমাদের ফায়ার সার্ভিসোের দল সড়ক থেকে গাছ  সরানোর কাজ চলছে। বড় গাড়ি চলাচল সাময়িক বন্ধ থাকলেও  অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে তিনি বলেন।
সার্বিক বিষয়ে খোঁজ রাখছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন । তিনি বলেন – ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা এবং উপড়ে যাওয়া গাছগুলো অল্প সময়ের মধ্যে সরিয়ে ফেলার পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *