Home » শেরপুরে ইসলামী চিন্তাবিদ ও উলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে ইসলামী চিন্তাবিদ ও উলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি :

‎শেরপুরে ইসলামী চিন্তাবিদ ও উলামা মাশায়েখদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় শেরপুর শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে ইসলামী চিন্তাবিদ ও উলামা মাশায়েখদের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) শেরপুর জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: লিখন মিয়া, সদস্য সচিব মো: নুর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা, ইসলামী আন্দোলনের ঐক্য, সমাজ সংস্কার এবং সমসাময়িক জাতীয় ইস্যুতে করণীয় নিয়ে আলোচনা করেন।

এছাড়াও ইসলামী আদর্শকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বক্তারা আরো বলেন সমাজে অন্যায়, অবিচার ও অনৈতিকতার বিরুদ্ধে ইসলামী চিন্তাবিদদের সক্রিয় ভূমিকা সময়ের দাবি। ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে উলামা-মাশায়েখদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎সমাবেশে শেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত উলামা-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *