Home » শেরপুরে জানাজার নামাজে ইমামতি করলেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুরে জানাজার নামাজে ইমামতি করলেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

মিজানুর রহমান মিলন, শেরপুর :

শেরপুর সদর উপজেলার ১৪নং বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল লতিফ সোজা-এর জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় মরহুমের নিজ বাড়িতে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। একজন সংসদ সদস্য সরাসরি জানাজায় ইমামতি করায় এলাকায় বিষয়টি ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এমপি রাশেদুল ইসলাম মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন:

“লতিফ ভাই ছিলেন আমাদের আন্দোলনের এক অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালাম। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করুন।”

জানাজার নামাজে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *