
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর ১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার বিকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহীদ দারোগ আলী পৌর পার্ক থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
শেরপুর সদর ১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে গণমিছিলে অংশ নেন, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার মো: লিখন মিয়া, সদস্য সচিব নুর ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারি সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জেলা ইসলাম ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম সহ, জেলা, উপজেলা, পৌর শহর এবং জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ সহ হাজারো জনতার ঢল নামে জামায়াতের গণমিছিলে।

