
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ রবিবার সকালে সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর ও সদর উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।
এসময় প্রধান অতিথি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের আদর্শিক লক্ষ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আব্দুল বাতেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি আব্দুস সোবাহান, নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, অফিস সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারি সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. আব্দুল মতিন, বাজিতখিলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্বশীল গণ উপস্থিত ছিলেন।

