
শেরপুর প্রতিনিধি:
শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ পবিত্র জুম’আর নামাজে ইমামতি ও খুৎবা প্রদান করেছেন। শুক্রবার (২৭ মার্চ) সদর উপজেলার ডুবারচর বাজার জামে মসজিদে উপস্থিত হয়ে তিনি জুম’আর নামাজে ইমামতি ও খুৎবা প্রদান করেন।
নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
স্থানীয় মুসল্লিরা জানান, একজন জনপ্রতিনিধিকে এভাবে সাধারণ মানুষের সাথে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় ও খুৎবা দিতে দেখে তারা অত্যন্ত আনন্দিত। এটি জননেতা ও জনগণের মধ্যে সরাসরি সম্পৃক্ততা বৃদ্ধির একটি অনন্য উদাহরণ।
নামাজ শেষে সংসদ সদস্য স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন।

