
শেরপুর প্রতিনিধি:
তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শেরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে সারাদেশের জেলা স্টেডিয়ামগুলোতে এই মেগা ক্রীড়া আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উক্ত অনুষ্ঠানে শেরপুর জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুরের পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের প্রশাসক এ, বি, এম মামুনুর রশিদ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র সরকার, বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার-জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্রীড়া সংগঠক, কয়েকশ উদীয়মান খুদে খেলোয়াড় এবং ক্রীড়ামোদী দর্শকবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

