Home » শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৪.৭০ কেজি অবৈধ পলিথিন জব্দসহ জরিমানা আদায় করা হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঝিনাইগাতী বাজারে অবৈধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিক।

এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী বাজারে ১টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ৪৪.৭০ কেজি অবৈধ পলিথিন ও ৩.০০ কেজি নিষিদ্ধ ঘোষিত সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী জব্দ করা হয়। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১ হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ দূষণ রোধে সরকার ঘোষিত নিষিদ্ধ অবৈধ পলিথিন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *