Home » শেরপুরে পর্যটকদের নতুন ঠিকানা ঝিনাইগাতী জেলা পরিষদ ডাকবাংলো

শেরপুরে পর্যটকদের নতুন ঠিকানা ঝিনাইগাতী জেলা পরিষদ ডাকবাংলো

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি:

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও দেশের অন্যতম পর্যটন তীর্থ শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলার পর্যটন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ (পলাশ)-এর নির্দেশনা ও উদ্যোগে প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের নেতৃত্বে শুধু মেরামতের বরাদ্দ দিয়ে গত ৫ মাসে ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত প্রায় পরিত্যক্ত ও ব্যবহার অযোগ্য জেলা পরিষদ ডাকবাংলোটির প্রয়োজনীয় সংস্কার ও মেরামত করে সেটির পুরোনো জীর্ণ ও হতশ্রী অবয়বের পরিবর্তন আনা হয়েছে, সুযোগ-সুবিধা বৃদ্ধি করে আধুনিকায়ন ও মানসম্মত সংস্কার নিশ্চিত করা হয়েছে। শেরপুরের পর্যটন তীর্থ গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলায় পর্যটকদের জন্য রাত্রি যাপনের জন্য কোন মানসম্পন্ন সরকারি ব্যবস্থা না থাকায় জেলা পরিষদ, শেরপুরে পদায়নের পর প্রশাসক গত ৫ মাসে এ অঞ্চলে পর্যটনশিল্পের বিকাশে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেন এবং বাস্তবায়ন নিশ্চিত করেন। ফলে যথাযথ
সংস্কারের মাধ্যমে বর্তমানে ডাকবাংলোটি পেয়েছে নতুন রূপ, নান্দনিকতা ও প্রাণের স্পন্দন—যা এখন দৃশ্যমান।

প্রশাসক বলেন যে, ‘পর্যটনের অপার সম্ভাবনাময় শেরপুরে পর্যটন সুবিধা সম্প্রসারণ এবং পর্যটকদের সেবা বৃদ্ধিতে জেলা পরিষদ, শেরপুরের এমন উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।’

যারা গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলায় ঘুরতে আসবেন তাদেরকে জেলা পরিষদ ডাকবাংলো, ঝিনাইগাতিতে স্বাগতম।

[ রুম বুকিং এর জন্য যোগাযোগ করুন: মো: ইব্রাহিম, কেয়ারটেকার, জেলা পরিষদ ডাকবাংলো, ঝিনাইগাতি, শেরপুর।
01775832713 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *