
শেরপুর প্রতিনিধি: শেরপুরে আনুপাতি প্রতিনিধিত্ব মূলক পিআর সম্পর্কে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর রবিবার সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আয়োজনে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর- ১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নকলা-নালিতাবাড়ী ২ আসনের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, শ্রীবরদী-ঝিনাইগাতী ৩ আসনের এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদালসহ আরো অনেকে।
