Home » শেরপুরে পিসফুল সোসাইটির উদ্যোগে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে পিসফুল সোসাইটির উদ্যোগে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে পিসফুল সোসাইটির উদ্যোগে ৫ম সিরাত প্রতিযোগিতা ২০২৬ এর ভাইভা পরিক্ষা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ শনিবার সকাল ১১ টায় শহরের পৌর অডিটোরিয়ামে পিসফুল সোসাইটি (একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন) এর আয়োজনে নবীর আদর্শ বাস্তবায়ন এবং তরুণ প্রজন্মের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ সঠিকভাবে তুলে ধরার মহৎ উদ্দেশ্যে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেরপুর শহরের ১০-১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম থেকে দশম শ্রেণির ২০০-এর অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মোট ২৮ জন শিক্ষার্থী ভাইভা পর্বে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর শিক্ষার্থী মোঃ নাঈম ইসলাম, ২য় স্থান অর্জন করে নবারণ পাবলিক স্কুলের শিক্ষার্থী মোঃ শফিক মিয়া এবং ৩য় স্থান অর্জন করে মোঃ তারিফ আহম্মেদ শ্রাবণ।

এসময় প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে নগদ ১ হাজার ৫ শত টাকা, ২য় স্থান অর্জনকারীকে নগদ ১ হাজার টাকা এবং ৩য় স্থান অর্জনকারীকে ৫ শত টাকা প্রদান করা হয়। এছাড়া বিজয়ীদের মাঝে নবীর জীবন আদর্শের বই, একটি করে কলম সহ বি়ভিন্ন উপহার প্রদান করা হয়।

এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আজিজুর রহমান, সঞ্চালনায় ছিলেন পিসফুল সোসাইটির সভাপতি মাওলানা মুফতি হামিদুল্লাহ রাজু, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইশা’তুস সুন্নাহ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আল আমিন সাদি, পিসফুল সোসাইটির প্রধান উপদেষ্টা মাওলানা রইস উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ গোলাম মোস্তফা, এএসআই সাকিউল আলম লিটন, শেরপুর জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সাজ্জাদ হোসেইন আলম সহ আরো অনেকে।

উল্লেখ্য, ডুরারচর থেকে পরিচালিত পিসফুল সোসাইটি ধারাবাহিকভাবে এ ধরনের শিক্ষামূলক ও নৈতিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আয়োজকরা জানান, সিরাত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সিরাত চর্চা, নৈতিকতা, মূল্যবোধ এবং নবীর আদর্শিক চরিত্র গঠনে সচেতনতা তৈরির একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আয়োজকরা বিশ্বাস করেন, এ ধরনের কার্যক্রম তরুণদের সৎ, সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *