Home » শেরপুরে পি আর পদ্ধিতে নির্বাচনসহ ৫ দফা গণদাবিতে জেলা প্রশাসকের নিকট জামায়াতের স্মারকলিপি পেশ

শেরপুরে পি আর পদ্ধিতে নির্বাচনসহ ৫ দফা গণদাবিতে জেলা প্রশাসকের নিকট জামায়াতের স্মারকলিপি পেশ

 

শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে পি আর পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা গণদাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে। ১২ অক্টোবর রবিবার সকালে জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সজবরখিলা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর- ১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন, নকলা-নালিতাবাড়ী ২ আসনের এমপি প্রার্থী মু.গোলাম কিবরিয়া ভিপি, শ্রীবরদী-ঝিনাইগাতী ৩ আসনের এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদালসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ডা.হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জামায়াতের রুকন এডভোকেট আশেকুজ্জামান বুলবুল, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম সহ আরো অনেকে।

পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর নিকট স্মারকলিপি পেশ করেন জামায়াতের নেতাকর্মীরা।

জামায়াতের ৫ দফা গণদাবী সমূহ হলো: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাদ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar