Home » শেরপুরে বায়ুদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শেরপুরে বায়ুদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

​শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ৩০ মার্চ (সোমবার) সদর উপজেলার দুর্গানারায়ণপুর ও সজবরখিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আইন অমান্যকারীদের জরিমানা করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

​ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ।

এসময় অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১-এর ধারায় সদর উপজেলার দুর্গানারায়ণপুর ও সজবরখিলা এলাকায় অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তার পাশে ফেলে রাখা বালু দ্রুত অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়।

পরিবেশগত মানদণ্ড বজায় না রেখে গরুর খামার পরিচালনা করায় অন্য এক ব্যক্তিকে সতর্ক করে দ্রুত যথাযথ ব্যবস্থাপনা গ্রহণের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে পুলিশ লাইন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

​ পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, “শহর ও গ্রামীণ জনপদে বায়ুদূষণ ও পরিবেশ দূষণ রোধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *