Home » শেরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত

 

শেরপুর প্রতিনিধি:

সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার বিকালে ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম মাসুদ।

জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, কামরুল হাসান, সদস্য হাসানুর রেজা জিয়া, সহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান (কাউন্সিলর), সাবেক সদস্য ফসিউর রহমান সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, সাবেক সি: সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, জেলা শ্রমিকদলের সহ সভাপতি ফয়সাল খান তোতা, জেলা মহিলা দলের সহ- সভাপতি পারভীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, সাংগঠনিক সম্পাদক রসিদা ইয়াসমিন কুসুমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar