Home » শেরপুরে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

“জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করি এবং সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব  ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে  বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চান মিয়া, বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো: গোলাম মোস্তফা  সহ শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন বলেন, “জরায়ু মুখের ক্যান্সার বর্তমানে নারীদের জন্য একটি বড় ঝুঁকি, কিন্তু সঠিক সময়ে সচেতনতা এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে কিশোরী বয়সে টিকাদান এবং পরিচ্ছন্নতা বজায় রাখলে এই মরণব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়।”

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য সচেতনতা এবং পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *