
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ গোলাম মোস্তফার কবর জিয়ারত করলেন শেরপুর -১ আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম রাশেদ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খরখরিয়ায় বীর মুক্তিযোদ্ধা শহীদ গোলাম মোস্তফার কবর জিয়ারতে এসে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য শহীদ গোলাম মোস্তফার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে এমপি রাশেদুল ইসলাম বলেন, “বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। এই বীর সন্তানদের সম্মান রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”
জিয়ারতকালে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা জাকারিয়া মোহাম্মদ আব্দুল বাতেন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

