
শেরপুর প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে শেরপুর শহরের খোয়ারপাড় বাজারে বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় বিভিন্ন ফল ও কাঁচা সবজির দোকানে ধার্যকৃত মূল্যের চেয়ে পণ্যের মূল্য বেশি নেওয়ায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬ টি মামলায় ৬০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নকলা উপজেলার নকলা বাজারে বাজার মনিটরিং করা হয়। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ফোর্সসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ টি মামলায় ১০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, পাকা রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।
নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য মনিটর করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন করার জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

